ads

শনিবার , ১২ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শীর্ষক প্রতিবাদ সভা

খবর টি পড়েছেন : ১৫৩
শেরপুরে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শীর্ষক প্রতিবাদ সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কয ভাঙার প্রতিবাদ জানিয়েছেন শেরপুরের সকল স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ১২ ডিসেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং) আব্দুল্লাহ আল মাহমুদ, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী রহমান, জেলা কালেক্টরেট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার বিরোধীদের উত্তরসুরিরা নতুনভাবে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশ, বঙ্গবন্ধু আর ৭১’র মুক্তিযুদ্ধ এক এবং অভিন্ন চেতনা। আজ যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন, তারা মূলত: বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন। জাতির পিতার সম্মান অম্লান ও অক্ষুন্ন রাখতে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান তারা। প্রতিবাদ সভায় জেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শেরপুর চেম্বার অব কমার্সের… পরবর্তী সংবাদ শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের তৃণমূলের ফুটবল প্রশিক্ষণ ১…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads