ads

শনিবার , ১২ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শেরপুর চেম্বার অব কমার্সের মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৬৫
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শেরপুর চেম্বার অব কমার্সের মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার দুপুরে শহরের নয়ানীবাজার এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনের রাস্তায় ওই কর্মসূচি পালিত হয়।

Shamol Bangla Ads

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা চাউল কল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন, চেম্বারের সহ-সভাপতি আরিফ হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে ভাস্কর্য ভাঙচুরে উস্কানিদাতাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওইসময় চেম্বারের পরিচালক অটলেশ মালাকার, রফিকুল ইসলাম, নির্মল কুমার সাহা ও মোহাম্মদ ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস, সাবেক পরিচালক নাজমুল আলম টিটুসহ শহরের সাধারণ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন পরবর্তী সংবাদ শেরপুরে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শীর্ষক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads