শেরপুরে নবজাতকের জন্মনিবন্ধনে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৬৫
শেরপুরে নবজাতকের জন্মনিবন্ধনে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নবজাতকের জন্মনিবন্ধনে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহরের বাগরাকসা সরকারী কর্মকর্তাদের স্টাফ কোয়ার্টার সম্মুখে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে নবজাতকের জন্মনিবন্ধনে সচেতনতা কার্যক্রমের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক আনার কলি মাহবুবকে ফুলেল শুভেচ্ছা জানায় স্টাফ কোয়ার্টারের ছোট সোনামনিরা। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের এমএলএসএস সোহেল রানা ও আইরিন এর নবজাতক শিশুকে অভিনন্দন পত্র দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও যাত্রা শুরু করা হয়।

Shamol Bangla Ads

নবজাতককে অভিনন্দনপত্র বিতরণের সময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব সোহেল রানা ও আইরিন খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও নবজাতকের সুরক্ষার জন্য হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও একটি ফলজ গাছের চারা উপহার দেন। ওইসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, এনডিসি মিজানুর রহমন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন পরবর্তী সংবাদ আজ নকলা হানাদার মুক্ত দিবস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads