নকলায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

খবর টি পড়েছেন : ২১৭
নকলায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের খরিপ-২ মৌসুমের রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে বানেশ্বরদী ইউনিয়নের বাউসা ব্লকের কবুতরমারী এলাকার কৃষক সুলতান মিয়ার ক্ষেতের পাকা ধান নমুনা হিসেবে কাটা হয়। ওই নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে।
ওইসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ গোলাম রসূল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম ও কৃষক সুলতান মিয়াসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মাঠ দিবসে চলতি মৌসুমে সুলতান মিয়ার রোপন করা রোপা আমন ধানের শস্য কর্তন শেষে শুকনা অবস্থায় মেপে ধান পাওয়া গেছে প্রতি হেক্টরে ৬.২০ মেট্রিকটন; যা চাউলে হিসেব করলে প্রতি হেক্টরে উৎপাদন হবে ৪ মেট্রিকটন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় মোট ১২ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ধান চাষ করা হয়েছে ২ হাজার ৫০ হেক্টর জমিতে, উফশী জাতের ধান চাষ করা হয়েছে ৬ হাজার ৪৪০ হেক্টর জমিতে ও স্থানীয় জাতের ধান চাষ হয়েছে ৩ হাজার ৯৬০ হেক্টর জমিতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে নেত্রকোনা জেলা চ্যাম্পিয়ন পরবর্তী সংবাদ শেরপুরে নবজাতকের জন্মনিবন্ধনে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম উদ্বোধন

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads