ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে নেত্রকোনা জেলা চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ১৪১
ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে নেত্রকোনা জেলা চ্যাম্পিয়ন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর ‘ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্ণামেন্টে’ স্বাগতিক শেরপুর জেলা পুলিশ দলকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ দল। ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ময়মনসংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর-রশীদ প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কারের ট্রফি ও মেডেল বিতরণ করেন।

Shamol Bangla Ads

টি-২০ ফরমেটে অনুষ্ঠিত খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে নেত্রকোনা জেলা দল। অলরাউন্ডার প্রান্ত সাহা, সামিউল ও রাকিবের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে নেত্রকোনা জেলা দল ৫ উইকেটে ১৪০ রান করে। প্রান্ত ৯টি ছয় ও ১ চারে অপরাজিত ৬১ রান, সামিউল ২ চার ১ ছয়ে ২৪ রান এবং ২ চার ১ ছয়ে রাকিব করেন ২১ রান। শেরপুরের পক্ষে বোলার সাইফুল নেন ২৮ রানে ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শেরপুর জেলা দল ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তুলতে সক্ষম হয়। শেরপুরের পক্ষে সাইফ ৩৫ রান, রবিউল ৩১ রান এবং সোহাগ ২৫ রান করেন। নেত্রকোনার বোলার মাহবুব ১৭ রানে ২ উইকেট দখলে নেন। নেত্রকোনার অলরাউন্ডর প্রান্ত সাহা ফাইনালে অপরাজিত ৬১ রান এবং পুরো টুর্নামেন্টে ১৬০ রানের পাশাপাশি ৮ উইকেট দখল করায় ম্যান অব দি ফাইনাল ও ম্যান অব দি টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় পুলিশ সুপার ইনসার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলা স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা পুলিশ দল অংশগ্রহণ করে।
সংক্ষিপ্ত স্কোর : নেত্রকোনা জেলা পুলিশ দল-১৪০/৫, ১০ ওভার (প্রান্ত সাহা ৬১*, , সামিউল ২৪, রাকিব ২১, অতি: ১১, সাইফুল ২/২৪ রান)। শেরপুর জেলা পুলিশ দল-১১৪/৫. ১০ ওভার (সাইফ ৩৫, রবিউল ৩১, সোহাগ ২৫, অতি: ১১, মাহবুব ২/১৭)। নেত্রকোনা জেলা দল ২৬ রানে জয়ী। ম্যান অব দি ফাইনাল ও ম্যান অব দি টুর্নামেন্ট নেত্রকোনার প্রান্ত সাহা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করলেন স্থানীয় সরকার… পরবর্তী সংবাদ নকলায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads