নকলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক

খবর টি পড়েছেন : ২৫৮
নকলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মোহাম্মদ এমদাদ উল্লাহ। ৬ ডিসেম্বর সোমবার মহাপরিচালক মোহাম্মদ এমদাদ উল্লাহ’র নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সমাপ্ত হওয়া ও চলমান সকল উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে ৫ সদস্য বিশিষ্ট টিমের সদস্য ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) তুষার মোহন সাধু খাঁ, শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুমানা জান্নাত প্রমুখ।
এ পরিদর্শন যাত্রায় তারা দেশের ৩২টি পৌরসভা প্রকল্পের আওতায় ১.৭৫ কিলোমিটার প্রাইমারী ড্রেন, নবনির্মিত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবন, পিইডিপি-৩ প্রকল্পের আওতায় নির্মিত ওয়াশব্লকসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ চলছে পরবর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে নেত্রকোনা জেলা চ্যাম্পিয়ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads