ads

বুধবার , ২৫ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের চারুভবনে উদ্বোধন হলো পৌর জাদুঘরের

খবর টি পড়েছেন : ৩১৩
শেরপুরের চারুভবনে উদ্বোধন হলো পৌর জাদুঘরের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার উদ্যোগে জাদুঘর উদ্বোধন করা হয়েছে। ২৫ নভেম্বর বুধবার দুপুরে শেরপুরের ১৫০ বছরের পুরাতন পৌরসভার চারু ভবনে অবস্থিত ওই জাদুঘরের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ও জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডাঃ শারমিন রহমান অমি। জেলা রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মলয় মোহন বলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, তৌহিদুর রহমান বিদ্যুৎসহ জেলা আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং শেরপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
যাদুঘরে দেড়শত বছরের পুরোনো শেরপুর পৌরসভার দুর্লভ আসবাসপত্র, মুক্তিযুদ্ধের স্মৃতিময় নানা ছবি, গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে।
শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, শেরপুরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে শেরপুর জেলায় প্রথমবারের মতো যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এতে বর্তমান প্রজন্ম আমাদের অতীত ইতিহাস জানতে পারবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত… পরবর্তী সংবাদ শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের জনসভা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads