ads

বুধবার , ২৫ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের জনসভা ও গণসংযোগ

খবর টি পড়েছেন : ২৫৯
শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের জনসভা ও গণসংযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে শহরের কসবা ভাটিপাড়া এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় মনোনয়নপ্রত্যাশী এডভোকেট রফিকুল ইসলাম আধার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক দলীয় মনোনয়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হলে তিনিই মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করেন। এরপরও যদি তার ব্যত্যয় ঘটে বা অনৈতিক প্রভাব বিস্তার ও বাণিজ্যের মাধ্যমে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়, তবে সকলকে সাথে নিয়েই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে ঘোষণা দেন।

Shamol Bangla Ads

জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও শেরপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মোহাম্মদ বায়েযীদ হাছান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী। স্থানীয় সমাজসেবক জিয়াউল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক মাছুদুল আলম সরকার, সুলতান মাহমুদ সুজন, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মনোয়ার হোসেন, মিজানুর রহমান মুক্তা, স্থানীয় সমাজসেবক আমিনুল ইসলাম, লিটন মিয়া, কদম আলী প্রমুখ। বক্তারা অবহেলিত উত্তর-পশ্চিম এলাকার উন্নয়নে সকলেই ঐক্যবদ্ধ হয়ে এডভোকেট আধারের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জনসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজপতিগণ উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিদিন নিয়মিত গণসংযোগের আওতায় বুধবার সকালে শহরের নওহাটা, ভাইট্যাপাড়া ও নতুন গরুহাটি এলাকায় মানুষের দোড়গোড়ায় পৌঁছে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম আধার। সেইসাথে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ওইসময় সমাসেবক মাছুদুল আলম সরকার, আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান, মাওলানা আব্বাছ উদ্দিন, যুবলীগ নেতা মনোয়ার হোসেন, মিজানুর রহমান মুক্তা, মইনুল হোসেন প্লাবন, মনিহার হোসেন, হাসিবুর রহমান, মাহিন আহমেদ বাপ্পী, আল সাদী সাবিব, রিয়াদ হাসান হাবিলসহ স্থানীয় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের চারুভবনে উদ্বোধন হলো পৌর জাদুঘরের পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads