জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান নকলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত ওসি মুশফিকুর রহমান নকলা থেকে জুয়া ও মাদক নির্মূলসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে।

সেসময় উপস্থিত সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন নকলা প্রেসক্লাবের অন্যতম সদস্য বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিষ্ট তালাত মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী। মতবিনিময় সভায় নকলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক স্বজন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভি’র প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক দৈনিক ময়মনসিংহ প্রতিদিন প্রতিনিধি নাসির উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আব্দুর রফিক, দপ্তর সম্পাদক দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন প্রতিনিধি মমিনুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেরপুরের আলো ডটকম প্রতিনিধি নূর হোসেন, সম্মানিত সদস্য অপরাধ তথ্য চিত্র প্রতিনিধি আলহাজ্ব মাহবুবুর রহমান, আজকের ময়মনসিংহ প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক আলোকিত বাংলাদেশ ও ডেইলী দ্যা এশিয়ান এজ প্রতিনিধি মোশারফ হোসাইন, সাংবাদিক সুখন মিয়া, স্বপন আহমেদ, ফজলে রাব্বী রাজন, দেলোয়ার হোসেন, মানিক মিয়া, সুমন মিয়া, নাহিদুল ইসলাম রিজন, মোফাজ্জল হোসেন, মোশারফ হোসেন শ্যামল, সুজন মিয়াসহ পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুশফিকুর রহমান বদলিজনিত কারণে ১৮ নভেম্বর বিদায়ী ওসি আলমগীর হোসেন শাহ’র স্থলাভিষিক্ত হন। তিনি ২০০৫ সনে সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতিপূর্বে তিনি ময়মনসিংহ কোতোয়ালি ও ফুলবাড়িয়া থানায় ওসি (তদন্ত) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মুশফিকুর রহমান নেত্রকোনার মদন উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মরহুম পিতা হাবিবুর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
























