ads

বুধবার , ১১ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ডোবা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৫৭
ময়মনসিংহে ডোবা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মাত্র দুই দিনের ব্যবধানে দুই অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার হলো জেলায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় এলাকায় একটি কালভার্টের কাছে অর্ধগলিত অজ্ঞাত পরিচয় নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নটরডেম কলেজের পেছনের এলাকাটিতে ডোবায় পড়ে থাকা লাশটি গত কয়েকদিন আগে ফেলা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। লাশটি নারীর বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতের শরীরের কোনো কাপড় ছিল না। অর্ধগলিত লাশটির খবর পেয়ে সকাল সাড়ে ১০টা থেকে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধারে অভিযান শুরু করে। পুলিশের ধারণা নিহতের বয়স ১৫ থেকে ৩০ এর মধ্যে হতে পারে। নিহত নারী মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

Shamol Bangla Ads

স্থানীয় মো. আবদুল মতিন বলেন, সকাল ৮ টার দিকে কচুরিপানার নিচে কিছু একটা দেখতে পান। প্রথমে ধারণা করেছিলেন কুকুর মরে পড়ে আছে। কিন্তু কচুরিপানা সরিয়ে দেখতে পান মানুষের লাশ। পরে পুলিশকে জানালে পুলিশ আসার পর তারা দেখতে পান নারীর লাশ। ধারণা করছেন দশ থেকে পনেরো দিন আগে নারীকে মেরে লাশ ফেলে রাখা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, নারীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে মৃত্যুর কারণ নিশ্চিত হবার জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।
এর আগে গত সোমবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম এলাকায় কালভার্টের নিচে স্যুটকেসবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ৩৫ বছর বয়সী হাড্ডিসার নারীর মরদেহ উদ্ধার করার পর নারীর আঙুলের ছাপ জাতীয় সার্ভারে মিলেনি। নারীটিকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর স্যুটকেসে ভরে ভেতরে ৫টি ইট দিয়ে কালভার্টের নিচে ফেলে যাওয়া হয়। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়। তবে বুধবার পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায় নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর হচ্ছে ময়মনসিংহ পুলিশ পরবর্তী সংবাদ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাহেন্দ্রর ধাক্কা, নিহত ২

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads