নকলা পৌরসভার উদ্যোগে মশক নিধন স্প্রে কর্মসূচির উদ্বোধন

খবর টি পড়েছেন : ২১১
নকলা পৌরসভার উদ্যোগে মশক নিধন স্প্রে কর্মসূচির উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলায় পৌরসভার উদ্যোগে মশক নিধন স্প্রে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার সকালে ওই কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। পৌর মেয়রের উপস্থিতিতে মশক নিধন ও মশকের বংশ বিস্তার রোধে সারাদিন পৌর শহরের গুরুত্বপূর্ণ স্হানগুলোতে মশক নিধন স্প্রে করা হয়। ওই সময় নকলা পৌরসভার সচিব মনিরুল হাসান আজাদ, সহকারি কর আদায়কারি মোশাররফ হোসেন, টিকাদান সুপার ভাইজার মোখলেছুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পৌর মেয়র হাফিজর রহমান লিটন জানান, মশক নিধন একটি চলমান কর্মসূচি। পৌরবাসির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভার অর্থায়নে এ কর্মসূচি চলমান আছে এবং ভবিষ্যতে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় অগ্নিকাণ্ডে ৭ বসতবাড়ি ভস্মিভূত পরবর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তের পাহাড়ি এলাকায় শুরু হয়েছে বন্যহাতির তাণ্ডব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads