ads

শনিবার , ৭ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২২৬
শ্রীবরদীতে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে লুৎফর রহমান শাহনাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ নভেম্বর শনিবার সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া কৈয়াবিল এলাকায় কাঁচা রাস্তার পাশ থেকে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত শাহনাজ স্থানীয় চককাউরিয়া গ্রামের আমিনুল ইসলাম তারার ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে শাহনাজ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরত আসেনি। বাড়িতে না আসায় শাহনাজের স্ত্রী হেলেনা বেগম তার মোবাইলে বার বার ফোন দিলেও ফোন রিসিভ হয়নি। শনিবার সকাল ৬টার দিকে চককাউরিয়া কৈয়াবিল এলাকায় একটি মাছের খামারের পাশে কাঁচা রাস্তার উপর তার উলঙ্গ লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ পরবর্তী সংবাদ নকলায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads