ads

শনিবার , ৭ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ২৫৯
নকলায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে ৭ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বাহাউদ্দিন। সমবায়ী সাদ্দাম সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন, স্বনির্ভর সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি হানিফ উদ্দিন, বড়মুজার গ্রাম উন্নয়ন সমিতি’র প্রতিনিধি মোঃ আব্দুল হামিদ, চারতারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র প্রতিনিধি বজলুর রহমান প্রমুখ। আলোচনা সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, গ্রাম উন্নয়ন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ কমপে¬ক্স চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads