স্টাফ রিপোর্টার ॥ ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালি জাগো’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে গণঅবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ নভেম্বর শনিবার সকালে শহরের ডিসি গেইট মোড়ে ওই কর্মসূচি পালিত হয়।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, আদিবাসী নেতা মনিন্দ্র চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে, জনউদ্যোগ আহবায়ক শিক্ষাবিদ আবুল কালাম আজাদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবু আহমেদ বাবুল, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, আইইডি’র সমন্বয়কারী মানিক পাল, আইইডি’র ফেলো সুমন্ত বর্মণ, জেলা আমাদের আইনের চেয়ারম্যান নূর-ই-আলম চঞ্চল, শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের সাধারন সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, ঝিনাইগাতী ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শিক্ষক জীবন চক্রবর্তী, জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি কবি কমল চক্রবর্তী, সাবেক সভাপতি শিক্ষক বিপুল চক্রবর্তী, সদর উপজেলা ট্রাইবাল সভাপতি ডেনিশন দুলাল মারাক, সাধারন সম্পাদক মিন্টু বিশ্বাস, আদিবাসী নেতা মলিন বিশ্বাস, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সুদর্শণ মারাক, শহর ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ চাকী, যুব ঐক্যের জেলা আহবায়ক শান্ত রায়, সদস্য সচিব ইন্দ্রজিত বর্মণ, রবিদাস সম্প্রদায়ের সভাপতি মিলন মেম্বার, হরিজন নেত্রী মুক্তা হরিজন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মলয় চাকী।
সমাবেশে বক্তারা ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরের সংখ্যালঘু এলাকায় আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, ধর্মপ্রাণ শহিদুন্নবীকে পিটিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদ জানান। সেইসাথে ওইসব ঘটনার বিচারসহ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি জানান।























