ads

শনিবার , ৭ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯২
শেরপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের দক্ষিণ মোবারকপুর যুব ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে আয়োজিত ওই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় স্বাগতিক দক্ষিণ মোবারকপুর একাদশ ৩-০ গোলে কইনাপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্ণামেন্টের উদ্বোধক, পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ। সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোঃ সাইজউদ্দিন, সমাজসেবক শফিকুল ইসলাম মন্ডল, শফিকুল ইসলাম শফিকুল, বাবুল মিয়া, হাবিবুল্লাহ বাহার, মোহাম্মদ আলী, নুরুল হক রনি, চ্যাম্পিয়ন দলের অধিনায়ক কৃতি খেলোয়াড় রিপন প্রমুখ। খেলা পরিচালনা করেন রেফারী রকিবুল হাসান খুররম।
এ টুর্ণামেন্টে স্থানীয় পর্যায়ের ৪টি দল অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিককে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি ॥ থানায়…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads