ads

বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে বই প্রদান

খবর টি পড়েছেন : ২৪৯
মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে বই প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে বই প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। ওইসময় তিনি বলেন, সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। এজন্য সরকারের সদিচ্ছার আওতায় প্রেস কাউন্সিলের মাধ্যমে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণসহ তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করা হচ্ছে।
প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ। ওইসময় তিনি বলেন, প্রেসক্লাবে একটি ক্ষুদ্র হলেও স্বাতন্ত্র লাইব্রেরী থাকা প্রয়োজন। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে জানার পাশাপাশি সাংবাদিকতাসহ চলমান বিশ্ব সম্পর্কে জানার সুযোগ আরও বাড়বে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

Shamol Bangla Ads

পরে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিয় সভায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ। সভায় ভার্চুয়ালে যুক্ত হন সংগঠনের সভাপতি মোল্লা জালাল উদ্দিন। ওইসময় তিনি শেরপুরে কর্মরত পেশাজীবী সাংবাদিকদের উদ্যোগে আইনী লড়াইয়ের সংগঠন সাংবাদিক ইউনিয়ন গঠনে স্থানীয় নেতাদের ধারণা দেন। সেইসাথে তিনি বৃহত্তর ময়মনসিংহের সন্তান হিসেবে তার তরফ থেকে সার্বিক সহায়তা থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সিনিয়র সাংবাদিক আব্দুর রফিক মজিদ, হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

বক্তারা করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে প্রণোদনা সহায়তা আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। ওইসময় ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির বিচার… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads