ads

বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খবর টি পড়েছেন : ২৮৬
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে’ ও ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে শহরের থানা মোড়¯’ বঙ্গবন্ধু স্কয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যানবাহন চলাচলে সর্তকতা এবং পথচারীদের নিরাপদ সড়কে চলাচলের জন্য মাইকিং সহ জনসচেতনতামূলক প্রচার করা হয়। এছাড়া সড়কে দুর্ঘটনা এড়াতে নিরাপদে যানবাহন চালাতে ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য সকল যানবাহন চালকদের প্রতি আহ্বান জানানো হয়।
নিরাপদ সড়ক দিবসের প্রচার-প্রচারণা অভিযানে যানবাহন পুলিশ পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর আলম, ট্রাফিক সার্জেন্ট রুবেল মিয়া, বাছেদ মিয়াসহ ট্রাফিক পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে একইদিন নকলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নকলা প্রেসক্লাবের সামনে (পুরাতন হলপট্টি) বিভিন্ন যানবাহন শ্রমিকদের উদ্যেশে নিরাপদ সড়কের কুফল ও সুফল সম্পর্কে আলোচনা করেন নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (টিআই) শাহাব উদ্দিন। ওইসময় টিএসআই, এটিএসআইসহ ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে বই… পরবর্তী সংবাদ করোনামুক্ত হয়ে শেরপুরে ফেরায় হুইপ আতিককে প্রেসক্লাবের ফুলেল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads