ads

বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৩৫
ঝিনাইগাতী একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান লেবুর দুর্নীতি ও জাল-জালিয়াতিসহ ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন একতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সালেহ আহমেদ, স্থানীয় মোফাজ্জল হোসেন, আব্দুল লতিফ, এমদাদুল হক, মোহাম্মদ আলী, সালেহ আহমেদ, ছাত্র সমাজের পক্ষে বক্তব্য রাখেন শরীফ আহমেদ প্রমুখ। মানববন্ধন শেষে প্রধান শিক্ষক আমিরুজ্জামান লেবুর দুর্নীতি ও জাল-জালিয়াতির বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান লেবু ২০০৮ সালে চাকরি ছেড়ে দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে অংশ নেন। নির্বাচনে হেরে ক্ষমতার দাপটে জাল-জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে আবারও প্রধান শিক্ষকের পদ দখল করে নেন। এরপর থেকে তিনি প্রধান শিক্ষক হিসেবে বেতন-ভাতা থেকে শুরু করে সরকারি সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। বক্তারা আরও বলেন, শুধু তাই নয়, প্রধান শিক্ষক আমিরুজ্জামান লেবু ভূয়া সনদসহ জাল-জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ৯ জন শিক্ষক নিয়োগ দেন। তাদের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অংকের অর্থ। ওইসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সদরের বাসিন্দা মনোয়ার উল্লাহ দুর্নীতি দমন কমিশন (দুদকে) লিখিত অভিযোগ দায়ের করেন। ওই বিষয়ে দুদক পরিচালক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। ১৭ অক্টোবর জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান একতা উচ্চ বিদ্যালয়ে তদন্তে যান। তদন্তের সময় প্রধান শিক্ষক আমিরুজ্জামান লেবু নিয়োগ সংক্রান্ত বিষয়ে সঠিক কাগজপত্রও দাখিল করতে পারেননি।
তবে অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক আমিরুজ্জামান লেবু দাবি করেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয়। প্রতিষ্ঠানের কিছু কাগজপত্র খোয়া যাওয়ায় তা তাৎক্ষণিক সরবরাহ করা সম্ভব হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কমিউনিস্ট পার্টির প্রতিবাদ সভা ও মানববন্ধন পরবর্তী সংবাদ মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে বই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads