স্টাফ রিপোর্টার ॥ পাটশিল্প রক্ষার দাবিতে পাটশিল্প শ্রমিক, কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালনকালে ১৪ জন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের নিউমার্কেট মোড়ে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম ইবনে শফিক ও সাবেক সাধারণ সম্পাদক আবু আহমেদ বাবুল। বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। প্রতিবাদ সভা ও মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা শাখা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কর্মকার প্রমুখ।























