ads

বুধবার , ২১ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয়করণসহ ৭ দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ৩১২
শেরপুরে জাতীয়করণসহ ৭ দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২১ অক্টোবর বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রায় আড়াইশ শিক্ষক অংশগ্রহণ করেন।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সভাপতি রেজাউল করিম, শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান, সাইফুল ইসলাম, মুকলিমা বেগম, শাহীনুল বারী, মাজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন শিক্ষক সোলায়মান হোসেন। ওইসময় বক্তারা মাদ্রাসা জাতীয়করণ, শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণ, আসবাবপত্র সরবরাহ, অফিস সহকারী নিয়োগসহ ৭ দফা দাবি জানান। সেইসাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন ঘোষণা না দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরারব স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুজিববর্ষে সকল গৃহহীনরা ঘর পাবে পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শ্রমিকলীগ নেতা হত্যা ॥ মেয়ের সাবেক জামাইসহ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads