ads

মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুজিববর্ষে সকল গৃহহীনরা ঘর পাবে

খবর টি পড়েছেন : ১৭৭
শেরপুরে মুজিববর্ষে সকল গৃহহীনরা ঘর পাবে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মুজিব শতবর্ষে দেশের ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মূখ্যসচিবের ভিডিও কনফারেন্স

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মুজিববর্ষে যাদের ঘর নেই সেসব গরীব মানুষকে ঘর দেওয়া হবে। ইতোমধ্যেই জেলায় ৫৮৬ জনকে ঘর দেওয়া হয়েছে। আরও ১৮৬ জনের জন্য ঘর প্রস্তুত হচ্ছে। কেউ যদি ঘর না পায় তাহলে পর্যায়ক্রমে তাদেরকে ঘর করে দেওয়া হবে। ২০ অক্টোবর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে দেশের ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে গঠিত জেলা মনিটরিং কমিটির এক সভায় ওই কথা জানান জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

Shamol Bangla Ads

এর আগে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ভূমি সচিবসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক ছাড়াও, ৫ উপজেলার ইউএনও ও চেয়ারম্যান, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও গরিবদের ঘর করে দেবে। তিনি আরও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ঘর নিয়ে যদি কেউ দুর্নীতির আশ্রয় নেয় অথবা গরীব মানুষের কাছ থেকে অর্থ আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে দুর্বৃত্তদের হামলায় শ্রমিকলীগ নেতা নিহত পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয়করণসহ ৭ দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads