ads

বুধবার , ২১ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শ্রমিকলীগ নেতা হত্যা ॥ মেয়ের সাবেক জামাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ১৬৯
শ্রীবরদীতে শ্রমিকলীগ নেতা হত্যা ॥ মেয়ের সাবেক জামাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে আব্দুর রহিম ভানু (৫৫) নামে এক শ্রমিক লীগ নেতাকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যার ঘটনায় তার মেয়ের সাবেক জামাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার রাতে নিহতের ছেলে রমজান আলী বাদী হয়ে থানায় ওই মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে আকরাম হোসেন ও ঝুড়ি বেগম। তবে প্রধান আসামি ফিরোজ মিয়াসহ অন্যান্যরা পলাতক রয়েছে। বুধবার বিকেলে পুলিশ রিমা-ের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা হোসেন তুষি রবিবার রিমা- শুনানীর তারিখ ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে একইদিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বিলভরট গ্রামের বাসিন্দা ও স্থানীয় ৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি কাঠমিস্ত্রি আব্দুর রহিম ভানুর ২ ছেলে ২ মেয়ের মধ্যে ছোট মেয়ে রোকসানার সাথে বিয়ে হয় প্রতিবেশী ফিরোজ মিয়ার। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে বনিবনাট না হওয়ায় আদালতের মাধ্যমে বিচ্ছেদ হয়। পরবর্তীতে রোকসানার বিয়ে হয় জেলা শহরের বাজিতখিলা এলাকার মাসুম মিয়ার সাথে। এরপর থেকে ফিরোজ মিয়া তাদের ওপর ক্ষিপ্ত হয়ে কয়েকবার ভানুর ওপর হামলা করে। ওই ঘটনায় একাধিকবার গ্রাম্য শালিস-দরবারও হয়। এক পর্যায়ে মঙ্গলবার ভোরে প্রকৃতির ডাকে ভানুর স্ত্রী উরফুলি বেগম ঘর থেকে বের হলে ওই সুযোগে ফিল্মি স্টাইলে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ভানুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ওইসময় ভানুর আর্তচিৎকারে তার স্ত্রী দৌড়ে ঘরে প্রবেশ করার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাড়ির লোকজন আহত ভানুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ভানু। মৃত্যুর আগে ওই ব্যক্তি সন্তানদের জানান, তার মেয়ের সাবেক স্বামী ও কিছু দুর্বৃত্ত ওই ঘটনায় জড়িত। ওই ঘটনায় রাতেই নিহতের ছেলে রমজান আলী বাদী হয়ে তার সাবেক ভগ্নিপতি ফিরোজ মিয়াসহ ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত বানুর সাথে কাঠমিস্ত্রির কাজ করা বকচর এলাকার ফরহাদ মিয়া জানান, দীর্ঘদিন যাবত ফিরোজ মিয়া তাদের ওপর ক্ষেপে আছে। সোমবার ভানুর মেয়ে রোকসানা ও মাসুম বাড়িতে আসে। হয়তো ওই আক্রোশে তার সাবেক জামাই ফিরোজ মিয়া তার ওপর হামলা চালাতে পারে। মাসুম মিয়া জানান, আমার সাথে এখানে কারো কোনো শত্রুতা নেই। আমি সোমবার স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। রাতেই ওই ঘটনা। আমরা ওই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, কাঠমিস্ত্রি ভানু হত্যার ঘটনায় তার সাবেক জামাই ফিরোজ মিয়াসহ ৮ জনকে আসামি করে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ওই মামলায় ইতোমধ্যে ২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যারহস্য উদঘাটন এবং প্রধান আসামিসহ অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয়করণসহ ৭ দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার… পরবর্তী সংবাদ মুজিববর্ষে লক্ষ্যমাত্রার দ্বিগুণ ১ লাখ ১১ হাজার বৃক্ষরোপণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads