শেরপুরে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরণ

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুরে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হরিজন, ঋষি ও রবিদাস সম্প্রদায়ের লোকজনের মাঝে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার দুপুরে শহরের খরমপুরস্থ আইডিয়াল ইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও আধা কেজি সুজি।

Shamol Bangla Ads

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি শামছুন্নাহার কামালের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবিহা জামান শাপলা,বায়েযীদ হাছান ও নুর-ই-আলম চঞ্চল, উপ-পরিচালক হায়দার আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তাপস কুমার সাহা, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউসূফ আলী রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে এবার করোনা পরিস্থিতিতে ফাতেমা রাণীর তীর্থ উৎসব… পরবর্তী সংবাদ নকলায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads