নকলায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খবর টি পড়েছেন : ২০৯
নকলায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : ‌‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের বাস্তবায়নে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় শেরপুরের নকলায় নির্বাচিত পাট বীজ উৎপাদনকারী চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাশ, পাট উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী, নকলা পাট অধিদপ্তরের উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াছমিন প্রমুখ। ওইসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন নির্বাচিত পাট বীজ উৎপাদনকারী চাষীর মধ্যে মাথাপিছু ৪ কেজি ইউরিয়া সার, ৩ কেজি টিএসপি, ১ কেজি এমওপি, ৪ কেজি জিপসাম, ৫০ মিলি ওজনের ১ বোতল কীটনাশক ও ২০০ গ্রাম করে পাট বীজ বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের… পরবর্তী সংবাদ শেরপুরে সাবেক এমপি শ্যামলীর প্রয়াত পুত্রের কুলখানি অনুষ্ঠিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads