নালিতাবাড়ীতে এবার করোনা পরিস্থিতিতে ফাতেমা রাণীর তীর্থ উৎসব শেষ হবে ৬ ঘন্টায়

খবর টি পড়েছেন : ২৪২
নালিতাবাড়ীতে এবার করোনা পরিস্থিতিতে ফাতেমা রাণীর তীর্থ উৎসব শেষ হবে ৬ ঘন্টায়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে এবার ফাতেমা রাণীর তীর্থ উৎসব মাত্র ৬ ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। প্রতি বছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনব্যাপী তীর্থ উৎসব পালিত হয়। এবারের মহামারী করোনা ভাইরাসের কারনে সংক্ষিপ্ত করে স্বাস্থ্যবিধি মেনে মাত্র ৬ ঘন্টা অনুষ্ঠান পরিচালনা করার সিন্ধান্ত হয়েছে বলে তীর্থ উদযাপন কমিটিরি কো-অর্ডিনেটর রেভারেন্ট ফাদার মনিন্দ্র মাইকেল চিরান জানিয়েছেন। সে অনুযায়ী আগামী ৩০ অক্টোবর শুক্রবার তীর্থ উৎসব পালিত হবে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ১৯ অক্টোবর সোমবার বিকেলে নিরাপত্তা কমিটির সমন্বয়কারী রেভারেন্ট ফাদার ফিডেলিস নেংঞ্জিার সভাপতিত্বে এক নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইও- ১ মোহাম্মদ আবুল বাশার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, ট্রাইবাল চেয়ারম্যান লুইস নেংমিঞ্জা, নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, জনমাংসাং, জমশেদ আলী ও মশিউর রহমান প্রমুখ।
ওইসময় জানানো হয়, আগামী ৩০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় আলোক শোভাযাত্রা, সাড়ে ১১টায় খ্রিস্টযাগ, বেলা ২টায় ব্যক্তিগত প্রার্থনা ও বেলা ৩টায় শেষ আশির্বাদ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল তীর্থ যাত্রীদের স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বনের জমি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দখলকারীদের… পরবর্তী সংবাদ শেরপুরে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads