শ্রীবরদীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

খবর টি পড়েছেন : ২১৯
শ্রীবরদীতে শেখ রাসেলের জন্মদিন পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রবিবার সকালে শেখ রাসেল স্মৃতি সংঘ’র আয়োজনে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে শেখ রাসেল স্মৃতি সংঘের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী লাল মিয়া। ওইসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ছালাউদ্দিন ছালেম, শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি আমের আলী, সাধারণ সম্পাদক আজাদ হোসেন খাডু, সহ-সভাপতি তারা মিয়া, কোষাধ্যক্ষ আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন পরবর্তী সংবাদ শেরপুরে লছমনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি খোকার দাফন সম্পন্ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads