শেরপুরে লছমনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি খোকার দাফন সম্পন্ন

খবর টি পড়েছেন : ২৪০
শেরপুরে লছমনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি খোকার দাফন সম্পন্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন খোকা (৫০) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউ অব নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রবিবার সকালে জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
জানা যায়, ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে দলীয় কার্যক্রম চলাকালীন সময়ে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউ অব নিউরো সায়েন্স হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে গিয়ে খোকার জন্য আইসিইউ’র ব্যবস্থা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৪টায় মারা যান সাখাওয়াত হোসেন খোকা।

Shamol Bangla Ads

সাখাওয়াত হোসেন খোকা দীর্ঘ রাজনৈতিক জীবনে টানা ১৮ বছর যাবত লছমনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
খোকার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর আলী সরকার, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে শেখ রাসেলের জন্মদিন পালিত পরবর্তী সংবাদ শেরপুরের গারো পাহাড়ের ৬ হাজার একর জমিতে হবে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads