ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

খবর টি পড়েছেন : ২২৭
ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে বীর মুক্তিযুদ্ধা আমজাদ হোসেন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….’রাজিউন। তিনি ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের বন্ধভাটপাড়া গ্রামে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

রবিবার দুপুরে খৈলকুড়া রফিকের ধানের খোলায় রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। ওই সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও ফুল দিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। জানাজা শেষে বন্ধভাটপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads