নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ২৩৬
নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে আকাইদ হাসান নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৮ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও গ্রামে ওই ঘটনা ঘটে। আকাইদ স্থানীয় রজিব মিয়ার একমাত্র ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে খেলাধূলা করাবস্থায় কোন এক সময় শিশু আকাইদ বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে অন্য আরেক শিশু আকাইদের লাশ পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন গিয়ে আকাইদকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আকাইদকে মৃত ঘোষণা করেন। ওই শিশুর মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads