ads

বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজস্থানকে হারিয়ে আবারও শীর্ষে দিল্লী

খবর টি পড়েছেন : ২৮৪
রাজস্থানকে হারিয়ে আবারও শীর্ষে দিল্লী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : আইপিএলের দিন যত গড়াচ্ছে, তত আরব আমিরাতের ৩টি স্টেডিয়ামের উইকেট মন্থর হতে শুরু করেছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের অবস্থা তো আরও খারাপ। ওই মাঠে এখন দিব্যি ১৫০-১৬০ প্লাস রান নিয়ে জেতা যায় এবং সেটা আজ প্রমাণ করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের স্লো উইকেটে ১৬১ রান করেও রাজস্থান রয়্যালসকে ১৩ রানে হারিয়ে দিয়েছে দিল্লী ক্যাপিটালস।
সে সঙ্গে আইপিএলের পয়েন্ট তালিকায় আবারও শীর্ষে উঠে এলো স্রেয়াশ আয়ারের দল। ৮ ম্যাচে জয়ে ১২ পয়েন্ট নিয়ে তারাই রয়েছে এখন শীর্ষে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

Shamol Bangla Ads

জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৮ রানেই থেমে যেতে হয়েছে দিল্লিকে। দুই ওপেনার বেন স্টোকস আর জস বাটলার মিলে সূচনাটা ভালোই করেছিলেন। ৩ ওভারে ৩৭ রানের জুটি গড়ার পর তারা বিচ্ছিন্ন হন। ৯ বলে ২২ রান করে আউট হন বাটলার। অ্যানরিখ নর্টজের বলে বোল্ড হন তিনি।

এরপর অধিনায়ক স্টিভেন স্মিথ মাত্র ১ রান করে আউট হলে বিপদে পড়ে যায় রাজস্থান। তবে বেন স্টোকস আর সাঞ্জু স্যামসন মিলে চেষ্টা করেন। কিন্তু তারাও খুব বেশি দুর এগুতে পারেননি। ৩৫ বলে ৪১ রান করে আউট হয়ে যান বেন স্টোকস। ১৮ বলে ২৫ রান করেন স্যামসন।

Shamol Bangla Ads

রবিন উথাপ্পা করেন ২৭ বলে ৩২ রান। ১৮ বলে ১৪ রান করে আউট হয়ে যান রাহুল তেওয়াতিয়া। ৪ বলে ৬ রান করে আউট হন স্রেয়াশ গোপাল। দিল্লীর হয়ে আজ মাঠে নামা তুষার দেশপান্ডে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া আফ্রিকান অ্যানরিখ নর্টজেও নেন ২ উইকেট। কাগিসো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল নেন ১টি করে উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৫ বছর পর বলিভিয়ার মাঠে জয় পেলো আর্জেন্টিনা পরবর্তী সংবাদ অস্ট্রেলিয়া সফরে থাকবে দিবারাত্রির টেস্ট : সৌরভ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads