ads

সোমবার , ১২ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘সুয়ারেজ চ্যালেঞ্জটা নিতে পারত’

খবর টি পড়েছেন : ১৭২
‘সুয়ারেজ চ্যালেঞ্জটা নিতে পারত’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বার্সেলোনার নতুন কোচ হিসেবে রোনাল্ড কোম্যান দায়িত্ব নেয়ার পর উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে স্পষ্ট জানিয়ে দেন, তুমি আমার পরিকল্পনায় নেই। সুয়ারেজ তাই ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন। জুভেন্টাসে যাওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ঠিকানা পাল্টে সুয়ারেজ চলে যান অ্যাটলেটিকো মাদ্রিদে।
২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছাড়ার পর থেকেই লা লিগায় প্রতিপক্ষ দলের রক্ষণকে তছনছ করে দেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তবে সাম্প্রতিক অফ ফর্মের কারণে সুয়ারেজকে বার্সেলোনা ছাড়তে বাধ্য করেন ক্লাবটির নতুন কোচ।
মাদ্রিদের ক্লাবটিতে গিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন সুয়ারেজ। বার্সেলোনা থেকে তার চলে যাওয়া নিয়ে রোনাল্ড কোম্যান বলেছেন, আমি কেবল সুয়ারেজকে জানিয়ে দিয়েছিলাম, তার জন্য শুরুর একাদশে খেলা কঠিন হবে। ক্লাবও তার পক্ষে ছিল না। কিন্তু তার সঙ্গে আমার কোনো ঝামেলা ছিল না।

Shamol Bangla Ads

সংবাদমাধ্যম এনওএসকে কোম্যান আরও বলেছেন, সুয়ারেজ দলের সঙ্গে অনুশীলন করেছে, ভালো অনুশীলন করেছে। তার পরে সে মনে করেছে ক্লাব ছাড়বে। আমি তাকে বলেছি, ক্লাব না ছাড়লে দলেরই একজন হবে সে। সুয়ারেজ অবশ্যই বার্সায় থাকতে পারত। তার উচিত ছিল আমাকে ভুল প্রমাণ করার চ্যালেঞ্জটা নেয়া।
অ্যাটলেটিকোর সঙ্গে আগামী দুই মৌসুমের জন্য চুক্তি করেছেন সুয়ারেজ। এই দুই বছরে ট্যাক্স বাদে অ্যাটলেটিকো থেকে তিনি বছরপ্রতি ৯ মিলিয়ন ইউরো করে পাবেন।
প্রসঙ্গত, মেসির সতীর্থ হয়ে ৬টি মৌসুম বার্সায় কাটিয়েছেন সুয়ারেজ। বার্সার জার্সি গায়ে ২৮৩ ম্যাচ খেলে ১৯৮টি গোল করেছেন তিনি। ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে নেশনস লিগে জয় পেল জার্মানি পরবর্তী সংবাদ ১৫ বছর পর বলিভিয়ার মাঠে জয় পেলো আর্জেন্টিনা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads