ads

বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কিশোরী গৃহকর্মী ধর্ষণ ॥ ধর্ষক গৃহকর্তা গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯২
নালিতাবাড়ীতে কিশোরী গৃহকর্মী ধর্ষণ ॥ ধর্ষক গৃহকর্তা গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরী গৃহকর্মী (১২) কে ধর্ষণের ঘটনায় ধর্ষক গৃহকর্তা হারুন-অর-রশিদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। টানা ২৪ ঘন্টা অভিযান চালিয়ে বুধবার রাতে হারুনকে গ্রেফতার করা হয়। ধর্ষক হারুন কাঁকরকান্দি ইউনিয়নের ঘাইলারা গ্রামের সুরুজ আলীর ছেলে। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওই তথ্য জানান। অন্যদিকে প্রেস ব্রিফিংয়ের পর ধর্ষক হারুনকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইদিন জেলা সদর হাসপাতালে ৩ সদস্যের মেডিকেল বোর্ডের মাধ্যমে ধর্ষিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Shamol Bangla Ads

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নালিতাবাড়ী উপজেলার গাছগড়া গ্রামের এক হতদরিদ্র দিনমজুরের কিশোরী মেয়ে পেটের দায়ে এক আত্মীয়ের মাধ্যমে হারুন-অর-রশিদের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়। ৩ মাস কাজ করার পর একদিন রাতের বেলায় লম্পট হারুন কিশোরীর শোবার ঘরে গিয়ে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর একইভাবে গত এক মাসে হারুন ওই গৃহকর্মীকে কয়েকবার ধর্ষণ করে। পরে স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটক করে রাখে। বিষয়টি জানাজানির এক পর্যায়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নজরে এলে তিনি তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। বুধবার সকালে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার রণকুঠুরা গ্রামে হারুনের ফুফাতো ভাই জাহিদুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় ধর্ষিতা কিশোরীকে। ওই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষক হারুনসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর ওই ঘটনায় জড়িত, আলামত নষ্টের চেষ্টা ও ভিকটিমকে সরিয়ে রাখার অভিযোগে আশ্রয়দাতা জাহিদুল ও অভিযুক্তের বড় ভাই সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম ও হাসমত আলীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের এক পর্যায়ে বুধবার রাতে গ্রেফতার করা হয় প্রধান আসামি ধর্ষক হারুনকে।
প্রেস ব্রিফিংকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৩ বছরেও সংস্কার হয়নি মালিঝি নদীর বিধ্বস্ত… পরবর্তী সংবাদ ধর্ষকদের ফাঁসি চায় বিডি বাইক হান্টারস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads