ads

বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধর্ষকদের ফাঁসি চায় বিডি বাইক হান্টারস

খবর টি পড়েছেন : ১৯৫
ধর্ষকদের ফাঁসি চায় বিডি বাইক হান্টারস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ দেশের বিভিন্নস্থানে ধর্ষণ, হত্যা ও যৌন হয়রানীসহ নারী নির্যাতনের প্রতিবাদে ধর্ষকদের ফাঁসির দাবি তুলে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন করেছে ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন বিডি বাইক হান্টারস। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পৌরহরের এমএনবিপি সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে উপজেলা পরিষদ সড়কে আধাঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বিডি বাইক হান্টারস এর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ মতিন, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, এমএনবিপি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুপন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, বিডি বাইক হান্টারস এর এডমিন আরিফুল ইসলাম রনি, এডমিন এএস আজিজুল হাসান ওমান, রুহুল আমিন, আলী আজম মুক্ত, মিনহায আমিন, মিজান মিয়া, আরমান হক, নাঈম, মোসাব্বির প্রমূখ। বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। এতে বিডি বাইক হান্টারস এর সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে কিশোরী গৃহকর্মী ধর্ষণ ॥ ধর্ষক গৃহকর্তা গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads