ads

বুধবার , ৭ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

খবর টি পড়েছেন : ২০১
নকলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : ‌‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অধীন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে শেরপুরের নকলায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার সকালে জেলা তথ্য অফিস শেরপুরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন নকলার সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যে সাম্প্রতিক সময়ে দেশে বেড়ে যাওয়া নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং নিপীড়ন বিষয়ে গভীর উদ্যেগ প্রকাশ করে এসব বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, এনজিও কর্মী, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে গৃহকর্তার হাতে ধর্ষণের শিকার কিশোরী গৃহকর্মী, গ্রেফতার… পরবর্তী সংবাদ নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads