ads

বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিনামূল্যে সবজি বীজ পেলো ১৪শ কৃষক

খবর টি পড়েছেন : ১৯৩
শ্রীবরদীতে বিনামূল্যে সবজি বীজ পেলো ১৪শ কৃষক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নিতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষে শীত মৌসুমের জন্যে শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে ১৪শ কৃষকের মাঝে ১৩টি জাতের সবজির বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার কৃষি অফিস চত্তরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সবজি বীজ বীতরণ উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম। সভায় বক্তারা বলেন, এবার বন্যার কারণে কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্ত। শীতকালীন সবজি চাষ করে কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এমনকি সবজির উৎপাদনও বৃদ্ধি পাবে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকসহ কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ব্র্যাক মানবাধিকার ও আইনী সচেতনতা বিষয়ক মতবিনিময়… পরবর্তী সংবাদ নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads