ads

বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

খবর টি পড়েছেন : ২২৯
নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, নকলা : ২০২০-২১ অর্থ বছরে চলতি খরিপ-২ মওসুমে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শেরপুরের নকলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাসে’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভুমি) কাউছার আহাম্মেদ, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস জানান, এদিন পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের ১ হাজার ৫শ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাথাপিছু ৬৯৫ টাকা মূল্যের ১৩ রকমের শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। ওইসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোখসানা নাছরিনসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী কৃষক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিনামূল্যে সবজি বীজ পেলো ১৪শ কৃষক পরবর্তী সংবাদ শেরপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ॥ খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads