মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসুচি শেরপুরের উদ্যোগে মানবাধিকার ও আইনী সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা জজ আদালতের সন্মেলন কক্ষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এর সভাপতিত্বে বিনিময় সভায় বক্তব্য রাখেন বিচারক (জেলা ও দায়রা জজ), বিচারক (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল), অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপ-পরিচালক (জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুর) লুৎফুল কবীর, উপ পরিচালক (সমাজ সেবা অধিদপ্তর, শেরপুর) এ.টি.এম আমিনুল ইসলাম, জেল সুপার মাহমুদুল হাসান, জি.পি এডভোকেট আবুল কাশেম, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, সাধারন সম্পাদক এডভোকেট এম.কে মুরাদুজ্জামান, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম আজফার বাবুল, সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর কাজি সমিতির সভাপতি কাজি খাবিরুল ইসলাম, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর প্যানেল আইনজীবী বৃন্দ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার সভাপতি জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন ও দরিদ্র ও প্রান্তিক জনগনের সহায়তার জন্য ওই কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
























