ads

বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের উত্তর গৌরীপুর মহল্লায় বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৯
শেরপুরের উত্তর গৌরীপুর মহল্লায় বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, শেরপুর : শেরপুর শহরের উত্তর গৌরীপুর মহল্লার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুর সদর থানার ৩নং বিট পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার বিকালে শহরের উত্তর গৌরীপুর মহল্লায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওইসময় খোয়ারপাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব এমদাদুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। ওইসময় তিনি বলেন, অতিরিক্তি পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, আগে মানুষ পুলিশের কাছে সেবা নিতে যেতো এখন বিট পুলিশিং এর মাধ্যমে মানুষের কাছে সেবা দিতে পুলিশ মানুষের কাছে আসছে।

Shamol Bangla Ads

শেরপুর প্র‍সক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ৩নং বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত এসআই জুবায়ের খালেদ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খোয়ারপাড় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ, সহ-সভাপতি আক্তারুজ্জামান ফর্সা, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান রোমান, এডভোকেট আক্রামুজ্জামান, উত্তর গৌরীপুর জামে মসজিদের সভাপতি শাহা আলম, সমাজ সেবক হাসান আলী, পনির মিয়া, আজাহার আলী প্রমুখ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকার অপরাধ দমন করতে এলাকাবাসীর সহায়তা করতে হবে। আমরা আগে অপরাধীদের ভালো হওয়ার সুযোগ দিতে চাই। কেই ভালো না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইতালির ড্রোন ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী শেরপুরের আয়মান নাকীব পরবর্তী সংবাদ শেরপুরে ব্র্যাক মানবাধিকার ও আইনী সচেতনতা বিষয়ক মতবিনিময়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads