ads

শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ২১৪
শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু। সভার শুরুতে করোনা পরিস্থিতিতে আসন্ন দুর্গাপূজা উদ্যাপনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কর্তৃক গৃহীত ২৬ দফা নির্দেশনা পাঠ করেন আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা।

Shamol Bangla Ads

পরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রকাশ দত্ত, এডভোকেট শক্তিপদ পাল, সুশান্ত কুমার সাহা, দিলীপ কুমার পোদ্দার, যাদব ঘোষ, উপদেষ্টা হরিদাস সাহা, নরেশ চন্দ্র দে, শিবশঙ্কর কারুয়া শিবু, সংগঠনের নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ঝুমুর পোদ্দার প্রমুখ।
সভায় প্রধান অতিথি চন্দন কুমার পাল বলেন, অশুভ শক্তির বিনাশে পৃথিবীতে দেবী দুর্গার আগমন ঘটেছিল। পূজা-অর্চনাকালে সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবেই স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে দুর্গাপূজা সম্পন্ন করা সম্ভব হবে। পূজা অর্চনাকালে করোনা ভাইরাসের অতিমারী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেবী দুর্গার কাছে বিশেষ প্রার্থনা করতে সবাইকে আহবান জানান তিনি।
সভায় জেলা ও উপজেলার পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজাম-পের কর্তৃপক্ষসহ সনাতন ধর্মাবলম্বী দেড় শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে এপি’র সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে আদিবাসী কৃষকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads