ads

শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে আদিবাসী কৃষকের মৃত্যু

খবর টি পড়েছেন : ২৪৮
ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে আদিবাসী কৃষকের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিন্দ্র মারাক (৬৫) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার উপজেলার গৌরীপুর ইউনিয়নের দুধনই গ্রামে ওই ঘটনা ঘটে। মনিন্দ্র মারাক স্থানীয় মৃত মুহসিন মারাকের ছেলে।

Shamol Bangla Ads

গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু জানান, মনিন্দ্র মারাকের বাড়ির একটি বাঁশ বিদ্যুতের তারের উপর হেলে পড়ে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে মনিন্দ্র মারাক বিদ্যুতের তারের উপর থেকে ওই বাঁশ কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়… পরবর্তী সংবাদ নকলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads