ads

শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে এপি’র সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০৩
ঝিনাইগাতীতে এপি’র সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ ৩৬ বছর শিশু বিকাশসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পর শেরপুরের ঝিনাইগাতীতে এপি’র সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এপি ওয়ার্ল্ড ভিশন অফিসের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ। এপির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের এলাকার অনেক উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করে তিনি বক্তব্যে বলেন, যাতে উন্নয়ন কার্যক্রম থেমে না যায়।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও ওয়ার্ল্ড ভিশন আয়োজিত অনুষ্ঠানে বিগত ৩৬ বছরের কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের গ্রেটার ময়মনসিংহ রিজিওনের ফিল্ড ডিরেক্টর ইন্টেরিন রিজিওনাল জর্জ সরকার। এ সময় তিনি বলেন, আমরা উপজেলা হতদরিদ্র পরিবারের শিশুদের স্পন্সর করে মানষিক বিকাশ ও শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিয়েছি। এছাড়াও এই ৩৬ বছরে কমপক্ষে ২০ হাজার পরিবার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। এখন প্রকল্পের মেয়াদ শেষ। এই জন্য এখান থেকে বিদায় নিতে হচ্ছে। তবে তাদের মাঝে যে সব সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা কারণে এখন তারা নিজেরাই নিজেদের উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করতে পারবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের কোভিড-১৯ ইমাজেন্সি ডিরেক্টর সাগর মারান্ডী। এপির প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপি’র নেত্রকোনা এপিসি ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরি ফিকেশন, প্রোগ্রাম অফিসার জনপল স্কু, বিংস প্রজেক্ট ম্যানেজার মিনা জাম্বিল প্রমূখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় আদিবাসী শিল্পীরা। এতে স্থানীয় সমাজ সেবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসী ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads