ads

শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

খবর টি পড়েছেন : ২৪৬
নকলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলায় বালু বোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অনিক (৩০) নামে যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অটোরিক্সার চালকসহ আরও ৪ জন। ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ছত্রকোণা এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত অনিক পার্শ্ববর্তী নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার হাজী মজনু মিয়ার ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

Shamol Bangla Ads

জানা যায়, অনিক তার দুই বন্ধু টিঙ্কু ও রাসেলসহ ময়মনসিংহ থেকে সিএনজিযোগে নালিতাবাড়ী আসছিল। পথিমধ্যে নকলা উপজেলার ছত্রকোণা এলাকায় পৌছলে নালিতাবাড়ী থেকে নকলাগামী একটি বালু বোঝাই একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে
ঘটনাস্থলেই নিহত হয় অনিক। সেইসাথে অটোরিক্সার চালকসহ ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ ঘাটক ট্রাকটিকে আটক করলেও এর চালক কৌশলে পালিয়ে যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে আদিবাসী কৃষকের মৃত্যু পরবর্তী সংবাদ জাতীয় সংসদের হুইপ, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads