ads

মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর নাকুগাঁও ব্রিজসংলগ্ল এলাকায় বালু উত্তোলন ও লোডিং ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা

খবর টি পড়েছেন : ২৬০
নালিতাবাড়ীর নাকুগাঁও ব্রিজসংলগ্ল এলাকায় বালু উত্তোলন ও লোডিং ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ব্রিজ ও ব্রিজ সংলগ্ন এলাকায় ইজারা ব্যতিত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও অবৈধ বালু লোডিং ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। ২১ সেপ্টেম্বর সোমবার ওই নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন।

Shamol Bangla Ads

জানা যায়, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম সোমবার বিকেলে নাকুগাঁও ব্রিজ এলাকায় এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওইসময় অবৈধ বালু বহনকারী ট্রাক চালক ও গাড়িসহ তাকে আটক করে নালিতাবাড়ীতে নিয়ে আসা হয়। রাতে নয়াবিল ইউনিয়ন ভূমি অফিসের নায়েক রুকন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী ট্রাক, ট্যাংক-লড়ি চালক-শ্রমিক ইউনিয়ন সম্পাদক রেজাউল করিম, রুকুজ্জামান রুকন, তাইবুর রহমান রুবেল, সাংবাদিক বিপ্লব দে কেটু, মাহফুজুর রহমান সোহাগ, জাহাঙ্গীর আলম তালুকদারসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে নাকুগাঁও ব্রিজ এলাকায় ইজারা ব্যতিত স্থান হতে যাতে কোন ধরনের যানবাহন বালু বহন বা বিপনন না করে এবং বালু উত্তোলন না করে সে বিষয়ে সকলকে অবহিত করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্দেশনা রয়েছে। ইজারা ব্যতিত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন, বিপনন ও ব্রিজ সংলগ্ন ১ কিলোমিটারের এলাকায় মধ্যে বালু উত্তোলন বা পরিবহন করা যাবে না। আগামীতে কেউ করলে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ পরবর্তী সংবাদ নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads