ads

মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

খবর টি পড়েছেন : ২৮১
নকলায় বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা উপজেলায় খরিপ-২ মৌসুমে উপজেলায় মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০২০-২০২১ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক ৩শ কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন। আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নাফ খান প্রমুখ। ওইসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমানসহ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, প্রতি কৃষকের মাঝে প্রতি বিঘা জমিতে মাসকলাই আবাদের জন্য ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডাই এমোনিয়াম ফসফেট (ডি.এ.পি) ও ৫ কেজি করে মিউরেট অব পটাশ (এম.ও.পি) সার বিতরণ করা হয়। যার আর্থিক মূল্য ৬৮৫ টাকার সমান। এ হিসাব মতে উপজেলার উপকারভোগী ৩০০ কৃষকরে মাঝে মোট ২ লাখ ৫ হাজার ৫০০ টাকার আর্থিক মূল্যের সমান বীজ ও সার বিতরণ করা হয়। ৩০০ উপকারভোগী কৃষকের মধ্যে চন্দ্রকোনা ইউনিয়নের ১৭০ জন, চর অষ্টধর ইউনিয়নের ৯০ জন,ও পাঠাকাটা ইউনিয়নের ৪০ জন কৃষক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর নাকুগাঁও ব্রিজসংলগ্ল এলাকায় বালু উত্তোলন ও লোডিং…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads