ads

মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

খবর টি পড়েছেন : ৩০০
নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলা উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুর রফিক মঞ্জুু (৭৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি ২০ সেপ্টেম্বর রবিবার রাত পৌণে ১০টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের গজারিয়া গ্রামের কিংকরপুর ফকিরবাড়ি এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

সোমবার সাড়ে ১১টার সময় কিংকরপুর ফকিরবাড়ি প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা আব্দুর রফিক মঞ্জুুর লাশ দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। ওইসময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুর, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, গণপদ্দী ইউপির চেয়ারম্যান শামছুর রহমান আবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ফকিরবাড়ির পারবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে আওয়ামী লীগ ও যুব লীগের নেতাকর্মীসহ ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীর নাকুগাঁও ব্রিজসংলগ্ল এলাকায় বালু উত্তোলন ও লোডিং… পরবর্তী সংবাদ নকলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads