ads

মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

খবর টি পড়েছেন : ২৫১
নকলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, নকলা : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একীভূত শিক্ষা প্রকল্পের আওতায় শেরপুরের নকলায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন সুবিধাভোগী প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পার্থপাল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাভোগী ১৪ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ৫টি হুইল চেয়ার, ৪টি শ্রবনযন্ত্র ও ডাক্তারের পরামর্শক্রমে চশমা গ্রহণের জন্য ৫ জনকে মাথাপিছু নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, এসব এ্যাসিস্টিভ ডিভাইস প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের লেখাপড়াসহ প্রাত্যহিক কাজকর্মে সহায়ক হবে। ওইসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল নোমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাবিনা শারমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবক ও স্থানীয় সাংবাদিকগ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৫ বছরেও খাদিজার ভাগ্যে জুটেনি একটি ঘর

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads