ads

মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৫ বছরেও খাদিজার ভাগ্যে জুটেনি একটি ঘর

খবর টি পড়েছেন : ২১৩
ঝিনাইগাতীতে ৫ বছরেও খাদিজার ভাগ্যে জুটেনি একটি ঘর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ৫ বছরেও খাদিজা বেগমের ভাগ্যে জুটেনি সরকারী ঘর। খাদিজা বেগম উপজেলার নলকুড়া ইউনিয়ের দক্ষিণ ডেফলাই গ্রামের নুর হোসেনের স্ত্রী। নুর ইসলাম রোগাক্রান্ত ও কর্মহীন। ১ ছেলে ৪ মেয়েসহ ৭ সদস্যের পরিবারের বোঁঝা খাদিজা বেগমকে একা বহন করতে হচ্ছে। বসত বাড়ীর জমিটুকু ছাড়া সহায় সম্বল বলতে আর কিছুই নেই তার। খাদিজা বেগম বাড়িতে কাপর সেলাই করে যা আয় হয়, তাই দিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে চলে তার সংসার। বসতবাড়ীর ঘরটিও বসবাসের অনুপযোগী। অর্থের অভাবে মেরামত করতে পারছেন না।

Shamol Bangla Ads

জানা যায়, একটি সরকারি ঘর বরাদ্দ চেয়ে গত ৫ বছরে জন প্রতিনিধিদের কাছে বহু আবেদন নিবেদন করেছেন, কিন্তু কোন কাজ হয়নি। গত প্রায় ৩ বছর পূর্বে খাদিজা বেগম তার ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের কাছে একটি ঘর বরাদ্দ দেয়ার জন্য আবেদন করেন। তখন ওই ইউপি সদস্য তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। ওই ইউপি সদস্যের দাবি অনুযায়ী টাকা না দিতে অপারগতা প্রকাশ করেন। পরে খাদিজা বেগম ধার-দেনা করে ১৪ হাজার টাকা দেন ওই ইউপি সদস্যকে। কিন্তু এর পরেও খাদিজা বেগমের ভাগ্যে জুটেনি সরকারি কোন ঘর। ফিরে পাননি তার দেয়া টাকা। ওই টাকা উদ্ধারের দাবিতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন কাজ হয়নি। পরে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের বরাবর একটি লিখিত আবেদন করেছেন তিনি।

এ বিষয়ে ইউপি সদস্য জিয়াউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমি তার কাছ থেকে কোন টাকা নেয়নি। ইউএনও রুবেল মাহমুদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ধরনের আরও কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস… পরবর্তী সংবাদ শেরপুরে প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার ১১তম মৃত্যুবার্ষিকী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads