ads

বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৮১
শেরপুরে প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংক-লড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৩২৭৭) এর সাবেক সফল সভাপতি, শ্রমিক নেতা প্রয়াত সেলিম রেজার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংক-লড়ী ও কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত ওই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংক-লড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। স্বাগত বক্তব্যে পিতা সেলিম রেজার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আরিফ রেজা।

Shamol Bangla Ads

সংগঠনের কার্যকরী সভাপতি ফারুক আহম্মেদের সঞ্চালনায় স্মরণসভায় প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংক-লড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী। সভায় সংগঠনের জেলা-উপজেলা ও বিভিন্ন উপ-কমিটির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
স্মরণসভা শেষে জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংক-লড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের মৃত চালক পরিবারের সদস্যদের হাতে নগদ ৩০ হাজার টাকা ও মৃত চালক সহকারী পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার টাকা এবং পরিচয়পত্র নবায়ন না করা মৃত পরিবারকে ৫ হাজার টাকাসহ ১৩ পরিবারের সদস্যদের মোট ২ লাখ ১৬ হাজার ৫শ টাকা তুলে দেয়া হয়। এছাড়াও প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র কল্যাণ তহবিল থেকে ওইসব মৃত পরিবারের সদস্যদের প্রত্যেককে ১ বস্তা চাল ও ১টি শাড়ি প্রদান করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৫ বছরেও খাদিজার ভাগ্যে জুটেনি একটি ঘর পরবর্তী সংবাদ আজ শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক আধার’র ৫০তম জন্মদিন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads