ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তের গজনী অবকাশে হবে নৃ-তাত্ত্বিক, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু যাদুঘর

খবর টি পড়েছেন : ৩৭৬
শেরপুর সীমান্তের গজনী অবকাশে হবে নৃ-তাত্ত্বিক, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু যাদুঘর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জেলার নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক আনার কলি মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র শেরপুরের গজনী অবকাশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি জীবনমান ও তাদের ঐতিহ্য নিয়ে একটি নৃতাত্ত্বিক জাদুঘর হবে। এছাড়া মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কে নিয়েও পৃথক আরেকটি যাদুঘর করা হবে। ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলার নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব ওই কথা বলেন। তিনি বলেন, সারা বছর প্রচুর পর্যটক গজনীতে বেড়াতে আসেন। যেহেতু সীমান্তের গারো পাহাড়ের আশপাশে ৯টি নৃতাত্ত্কি জনগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে এবং তাদের একটি সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে। পর্যটকরা এসব জাতিগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য জানতে পারলে গজনীতে আসতে উদ্বুদ্ধ হবে এবং পর্যটন বিকশিত হবে। তাই জেলা প্রশাসন ওই যাদুঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জেলা প্রশাসক।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালিউল হাসান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ সাহা রায়, আদিবাসী নেতা প্রাঞ্জল এম সাংমা, কেয়া নকরেক, বন্দনা চাম্বুগং, যুগল কিশোর কোচ, চিন্তাহরণ হাজং, মনিন্দ্র চন্দ্র বিশ^াস, মিন্টু বিশ^াস, নবেস খকশি প্রমুুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক করোনাকালে আদিবাসীদের জীবনযাত্রা কেমন চলছে, তারা কেমন আছেন জানতে চান। আদিবাসী নেতারা তাদের ভ’মি সংক্রান্ত সমস্যা, বয়স্ক, বিধাবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীনভাতা বিতরনে নানা সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্প ২ এর মাধ্যমে বিনামূল্যে ঘর বিতরণ নিয়েও নানা অভিযোগ করেন তারা। হাতির জন্য একটি অভয়াশ্রম তৈরি এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়ে আলোচনা হয় ওই সভায়।
জেলা প্রশাসক আদিবাসী নেতৃবৃন্দকে এসব সমস্যা সমাধানের আশ^াস দিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমঅধিকারে বিশ^াস করেন। এদেশে সকলের অধিকার সমান- সরকারের এমন নীতি বাস্তবায়নে আমরা কাজ করছি। তাই কেউ ভয় পাবেন না। সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা সাথে সাথে ব্যবস্থা নেবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ছিনতাইকালে যুবক আটক পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads