ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

খবর টি পড়েছেন : ২৪৮
নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (২৩) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বেপারীবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। আরিফ স্থানীয় আকাবর মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় পুকুরের পাড়ের পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় আরিফ। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখান তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে জেলা সদর হাসপাতালে রেফার করেন। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন জানান, যথাযথ কর্তৃপক্ষের কাছে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সীমান্তের গজনী অবকাশে হবে নৃ-তাত্ত্বিক, মুক্তিযুদ্ধ ও… পরবর্তী সংবাদ নকলায় বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads